❝আমাদের জাতির এই লোকেরা তাঁর পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে, তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলীল প্রমাণ পেশ করে না কেন? তার থেকে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে?❞
[ সুরা আল-কাহফ, ১৮ : ১৫ ]
ইমাম ইবনু জারির আত-তাবারি (রাহিমাহুল্লাহ) ব্যাখ্যা করেন, এখানে ‘তাঁকে বাদ দিয়ে’ বলতে আল্লাহকে বাদ দিয়ে অন্যদের উপাস্য হিসেবে গ্রহণ করাকে বোঝানো হয়েছে। ইমাম আল-কুরতুবি (রাহিমাহুল্লাহ) উল্লেখ করেন, আসহাবে কাহফের জাতি কোনো দলিল-প্রমাণ ছাড়াই পূর্ববর্তী রীতি অনুসরণ করে মূর্তিপূজায় লিপ্ত হয়েছিল।
لَوْلَا يَأْتُونَ عَلَيْهِم بِسُلْطَانٍ بَيِّنٍ
—আয়াতের এ অংশে আসহাবে কাহফ তাদের জাতির শিরকের অসারতা তুলে ধরে প্রশ্ন করেছেন, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইলাহ হিসেবে গ্রহণ করেছে, তাদের উপাসনার পক্ষে সুস্পষ্ট প্রমাণ পেশ করে না কেন? ইমাম আল-কুরতুবি (রাহিমাহুল্লাহ) ব্যাখ্যা করেন, এখানে (لَوْلَا) ‘লাওলা’ শব্দটি ভর্ৎসনা ও চ্যালেঞ্জের অর্থ প্রকাশ করছে।
فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا
— এখানে আল্লাহ তাআলা শিরকের ভয়াবহতা তুলে ধরেছেন। ইমাম আত-তাবারি (রাহিমাহুল্লাহ) ব্যাখ্যা করেন, যে ব্যক্তি আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে এবং তাঁর ইবাদত ও কর্তৃত্বে অন্যকে শরিক করে, তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে? ইমাম আবদুর রহমান আস-সাদি (রাহিমাহুল্লাহ) ব্যাখ্যা করেন, তাঁদের জাতি শিরকের ওপর কোনো নিশ্চিত জ্ঞান বা প্রমাণের ভিত্তিতে ছিল না; বরং তারা ছিল অজ্ঞতা ও ভ্রষ্টতার মধ্যে। আল্লাহর ওপর মিথ্যা আরোপই ছিল তাদের এ অবস্থানের প্রকৃত স্বরূপ।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো বিশ্বাস বহু মানুষের মধ্যে প্রচলিত হলেই তা সত্য হয়ে যায় না। সত্য-মিথ্যা নির্ধারিত হবে আল্লাহর নাজিলকৃত ওহি ও তার বিশুদ্ধ দলিলের ভিত্তিতে। আসহাবে কাহফ তাঁদের জাতির প্রচলিত বিশ্বাসের বিপরীতে তাওহিদের অবস্থান গ্রহণ করেছিলেন এবং শিরকের পক্ষে প্রমাণ দাবি করেছিলেন (মূলত তাদের উপাস্যদের অসারতা প্রমাণ করেছিলেন ও শিরককে ভর্ৎসনা করেছিলেন)।
তাফসির ও সংশ্লিষ্ট সূত্র :
1. জামিউল বায়ান
2. তাফসির ইবনু কাসির
3. তাইসিরুল কারিমির রহমান
4. আল-জামি‘ লি আহকামিল কুরআন