মূলত পূর্ণ শরিয়াতকেই ইসলামি আকিদাহর অন্তর্ভুক্ত গণ্য করা হয়। কিন্তু ক্ষেত্রবিশেষে গুরুত্বের বিবেচনায় এর বিভিন্ন অংশকে বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। আকিদাহ ছাড়া কোনো আমল বিশুদ্ধ হয় না এবং তা উপকারও করে না। বান্দার সর্বপ্রথম দায়িত্ব আকিদাহ বিশুদ্ধকরণ। যেমন, সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, মুয়ায বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানোর সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন— তাদের প্রতি তোমার প্রথম আহ্বান হবে, তারা যেন আল্লাহর একত্ববাদকে মেনে নেয়।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেও আমরা দেখতে পাই, তিনি আমল শেখানোর আগে মানুষকে তাওহিদ ও আকিদাহ শিখিয়েছেন। এমনকি মক্কার তের বছরের সময়কালে তেমন কোনো বিধিবিধানও দেয়া হয়নি। মাক্কি সুরাগুলোর প্রায় সকল আলোচনাই তাওহিদ ও আকিদাহ নিয়ে। যেহেতু আকিদাহ এমন এক ভিত্তি, যার ওপর মানুষের সকল আমল কবুল হওয়া নির্ভর করে, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকিদাহ বিশুদ্ধকরণ। _____ আকিদাহপাঠ : গুরুত্ব ও ক্রমবিকাশ (প্রবন্ধ থেকে খন্ডাংশ) অর্ডার করুনঃ https://ilmweb.net/ইলমি/ (Feed generated with FetchRSS)
0 Comentários 0 Compartilhamentos 18 Visualizações 0 Anterior
Nuairah https://www.nuairah.com